মালদা

সারা রাজ্যের পাশাপাশি গাজোলেও পালিত হল আন্তর্জাতিক মে দিবস

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এদিন গাজোল বামফ্রন্ট পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গাজোলের বেশ কিছু এলাকা পরিক্রমা করে। এদিন এই র‍্যালির নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা খগেন মুর্মু। 

      এবিষয়ে বামফ্রন্ট নেতা খগেন মুর্মু জানান, এই দিন তিনি রাজ্য সরকারকে এক হাত নেন। সেই সঙ্গে তিনি বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন যে ১ লা মে ভোট হবে। কিন্তু তা কোনো কারণে হয়নি। এবিষয়ে তিনি দাবী করে বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে শ্রমিকদের সমস্যা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। যার মর্যাদা হানী করে এই দিন ভোট ঘোষণা করা হয়েছিল।